আনোয়ারায় দুস্থ লোকজনের মাঝে ইফতারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার সামাজিক সংগঠন আমাদের ক্লাবের উদ্যোগে দুস্থ লোকজনের মাঝে নগদ অর্থ ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার উপজেলার বরুমচড়ার কানুমাঝিরহাট এলকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বরুমচড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরের কোর্ট হিল জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বারখাইন জামেয়া জমহুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল খালেক শওকী, ক্লাবের পৃষ্ঠপোষক নাছির মাহমুদ চৌধুরী, বরুমচড়া গাউছিয়া মাদ্রাসার সহসুপার আবুল কাশেম আনোয়ারী এবং ক্লাবের পৃষ্ঠপোষক মো মহিউদ্দিন।
আলোচনা সভা পর্বে বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান উদ্দিন, সভাপতি তৌহিদুল ইসলাম প্রমুখ।—আনোয়ারা প্রতিনিধি