প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রশিদ আহমদ, আওয়ামী লীগের নেতা শাহাদাত হোসেন চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা সংসদের সদস্য আবু মুছা চৌধুরী, বাবুল চন্দ্র শীল, নুরুল আবছার চৌধুরী ও সাবেক সদস্য নাছির উদ্দিন সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান। অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।