আনোয়ারায় ফারিয়ার কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়ার) আনোয়ারা শাখার কার্যকারী কমিটি গঠিত হয়েছে। গোপন ভোটের মাধ্যমে ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন সংগঠনের সদস্য বিভিন্ন ওষুধ কোম্পানির স্থানীয় প্রতিনিধিরা।
২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় এই কমিটি গঠিত হয়। মাহাতাব হোসেন কমিটির সভাপতি ও ডি এইচ মনসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি সঞ্জীব সেনগুপ্ত, সহসভাপতি মোহাম্মদ লোকমান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, প্রচার সম্পাদক গাউছে আহমদ, ক্রীড়া সম্পাদক শুভংকর মণ্ডল, আইনবিষয়ক সম্পাক লিটন কান্তি দত্ত, দপ্তর সম্পাদক মনতোষ কান্তি শীল, শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ মামনুর রশিদ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ফারুক, ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম প্রমুখ।