আনোয়ারায় বাংলা ইশারা ভাষা দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭ ফেব্রুয়ারি বিকেলে বেসরকারি সংস্থা সংশপ্তকের উদ্যোগে ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার কালাবিবির দিঘি এলাকায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচি পালনে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সিভিডি ও ডিসিডব্লিউ।
এ উপলক্ষে সংশপ্তকের আঞ্চলিক ব্যবস্থাপক উৎপল বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া।
এতে অতিথি ছিলেন বেসরকারি সংস্থা মমতার ব্যবস্থাপক অলক চক্রবর্তী ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাদল বড়ুয়া। উপস্থিত ছিলেন সুমন শাহ, আবদুল ওয়াহেদ তালুকদার, হাসান মনসুর, রাশেদ জোহাইর, স্বরূপানন্দ চক্রবর্তী, ইয়াছমিন আকতার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রবণপ্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিতকল্পে বাংলা ইশারা ভাষার প্রসার জরুরি।