আনোয়ারায় বিএনপির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলা বিএনপির সম্মেলন গত শনিবার সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের বারখাইনের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শাহজাহান চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিক। সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি শফিউল আলম জাকারিয়া চৌধুরী প্রমুখ।