আনোয়ারায় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অায়োজিত এ অনুষ্ঠানে সফল মৎস্যচাষিদের পুরস্কৃত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, প্রাণিসম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন, পল্লি উন্নয়ন কর্মকর্তা তপন কান্তি চৌধুরী ও সমবার কর্মকর্তা রতন কান্তি দত্ত।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা। সভা শেষে সফল মৎস্যচাষিদের পুরস্কৃত করা হয়।