আনোয়ারায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খুরুস্কুল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খুরুস্কুল দল ভরাচর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ১১ ফেব্রুয়ারি রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামে এই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট আয়োজন করে ভরাচর ইয়ং জেনারেশন সোসাইটি।
ফাইনাল খেলার উদ্বোধন করেন আবদুল মালেক চৌধুরী। মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় নারী ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন আহমেদ আনিস চৌধুরী, ডিএইচ মনসুর, মাহমুদুল হাসান, সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান প্রমুখ। —আনোয়ারা প্রতিনিধি