আনোয়ারায় শিক্ষক সমিতির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দাবির আদায়ের লক্ষ্যে সাংগঠনিক সভা করেছে আনোয়ারা উপজেলা শিক্ষক সমিতি। উপজেলা সদরের আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে গত বৃহস্পতিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম।
বক্তব্য দেন দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি ওসমান গনি, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান, বশিরুজ্জমান স্মৃতি শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক বখতেয়ার মাহমুদ, গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চক্রবর্তী, মেরিন একাডেমি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক যুবরাজ চন্দ্র দাশ প্রমুখ।