আনোয়ারায় শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার বরুমচড়া জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহান আরা বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির চৌধুরী। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান, বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চৌধুরী, ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছরওয়ার, মাদারল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন ও সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন।