আনোয়ারায় শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহম্মদ আলমগীরের বিদায় অনুষ্ঠান ১৬ এপ্রিল পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ, বিশু দাশ, উপজেলা রিসোর্স কর্মকর্তা রুবেল দাশ, সাংবাদিক আনোয়ারুল হক ও এ কে এম নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি বিকাশ কান্তি ঘোষ, প্রধান শিক্ষক আসাদুল হক, শিল্পী রাণী মিত্র, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শিরিন আক্তার প্রমুখ।