আনোয়ারায় স্বাধীনতা মেলায় জমজমাট গানের আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দি গান গাওয়ার জন্য অনুরোধ করা হলেও দর্শকের ওই অনুরোধ সাড়া দেননি শিল্পীরা। তাঁরা দর্শকদের বলেন স্বাধীনতার মাসে আয়োজিত স্বাধীনতা মেলায় বিদেশি ভাষার গান গাওয়া শোভন নয়। তবে শিল্পীরা দেশের গান, বাউল সংগীত, আধুনিক ও আঞ্চলিক গান গেয়ে ঠিকই দর্শকদের মাতিয়েছেন।
২৪ মার্চ বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া কলেজ মাঠে শুরু হয় তিন দিনের স্বাধীনতা মেলা। মেলার উদ্বোধনী দিনেই ছিল শিল্পীদের এমন পরিবেশনা। গান পরিবেশন করেন সেরাকণ্ঠ খ্যাত শিল্পী চৈতি মুৎসুদ্দি, মুন্নি ও এহসান। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন দিলরুবা খানম।