আনোয়ারা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। এতে সভাপত্বি করেন কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলাম। সহসভাপতি মো. আবছারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বক্তব্য দেন কলেজ ছাত্রলীগের নেতা এস এম খোরশেদ, কফিল উদ্দীন, মঈনউদ্দীন চৌধুরী প্রমুখ।