আনোয়ারা সাহিত্য পরিষদের অনলাইন আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার সৃজনশীল সাহিত্য সংগঠন আনোয়ারা সাহিত্য পরিষদের (আসাপ) অনলাইন সাহিত্য আড্ডা ৯ অক্টোবর বেশ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।
এর আগে সপ্তাহ খানেক সময় ধরে ফেসবুকে আসাপের ফ্যান পেজে এ বিষয়ে প্রচারণা চালানো হয়। এতে দেশে ও বিদেশে থাকা আসাপের সদস্যরা অংশ নেন। আসাপের ফেসবুক পেজে সদস্যরা ছড়া, কবিতা, গল্প ও মতামত পোস্ট করেন।
আড্ডায় বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে থাকা আসাপের কর্মীরা অংশ নেন। এতে মালয়েশিয়া থেকে রফিক আহমদ খান, যুক্তরাজ্য থেকে নুরুন্নবী আলী, মধ্যপ্রাচ্য থেকে মাহফুজুল আলম খান, নুরুল আবছার খান, আলী আকবর ও বাংলাদেশ থেকে এইচ এম ফজল আহমদ, সারওয়ার কায়েনাতসহ অনেকে অংশ নেন। সাহিত্য আড্ডায় লেখার ওপর আলোচনাও অনুষ্ঠিত হয়।