আনোয়ারায় ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার রায়পুরের উপকূলীয় আদর্শ উচ্চবিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে গত বুধবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের আহ্বায়ক আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী মেজবাহ উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. নুরুন্নবী ও আইনজীবী আজিজুল হক। অতিথিরা ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।