আনোয়ারায় এম এ মোতালেব স্মৃতি সংসদের শোকসভা
আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামের এম এ মোতালেব স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সংগঠনের প্রয়াত চেয়ারম্যান মোমিনুল ইসলাম চৌধুরীর শোকসভা গত ৩১ অক্টোবর সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংসদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব রাশেদুল করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক মহাসচিব মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বারখাইন ইউনিয়ন পরিষদের নারী সদস্য পারভীন আকতার, সাবেক মহাসচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, লোকমান চৌধুরী ও ব্যাংকার মুহাম্মদ মোতাহেরুল ইসলাম।
বক্তব্য দেন দিদারুল ইসলাম, এস এম মহিউদ্দীন, শাহজাহান সিরাজ, মেজবাহ উদ্দীন, মহিউদ্দিন, সালাউদ্দিন, রাজীব উদ্দিন, আতাউর রহমান, রিয়াদ উদ্দিন, সুলতানা আকতার, ওসমান আলী, ইমতিয়াজ উদ্দিন, আরিফুল করিম প্রমুখ।
এর আগে সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কোরআন পাঠ করা হয়।