আনোয়ারায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার মাধ্যমিক ও দাখিলে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আখতারুজ্জামান স্মৃতি সংসদ। গত ২৯ জুন সন্ধ্যায় উপজেলা সদরের আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।তানভীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজী ও সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক।বক্তব্য দেন আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক চৌধুরী, বারখাইন জামেয়া জমহুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল খালেক প্রমুখ। পরে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।