আনোয়ারায় গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বিলপুর লোকনাথ ধামের উদ্যোগে গুণীজন সংবর্ধনা, ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতরা হলেন চিকিৎসক অর্জুন চন্দ্র দাশ, মৃদুল মল্লিক, শিল্পী চৌধুরী ও শিক্ষক অচিন্ত্য বল। পরে উৎসব উদ্যাপন কমিটির সভাপতি সুনীল আইচের সভাপতিত্বে ধর্মসভায় বক্তব্য দেন তপনানন্দ ব্রহ্মচারী, দিদারুল আলম চৌধুরী, মৃদুল নন্দী, অজিত মল্লিক প্রমুখ। বিজ্ঞপ্তি।