আনোয়ারায় গ্রাম পুলিশের প্রশিক্ষণ কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গ্রাম পুলিশের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে উপজেলার ১১ ইউনিয়নের ৯১ জন গ্রাম পুলিশ অংশ নেন। প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।