আনোয়ারায় ছাত্র সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান ভাষা দিবস ও আল্লামা নুরুল ইসলাম ফারুকীর স্মরণে ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাফকো সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা জাহেদুল হকের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক ছিলেন বাহার সিগন্যাল বারীয়া দরবার শরিফের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা বারী। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এম এ মতিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি এম এ রহিম কাদেরী। বক্তব্য দেন মুহাম্মদ জামাল উদ্দীন রব্বানী, এস এম শাহজাহান, সৈয়দ আমান উল্লাহ আমান সমরকন্দী, এইচ এম ফজল আহমদ, নাছির উদ্দীন সিিদ্দকী, এয়াকুব আলী, কাজী বদরুজ্জামান নঈমী, জাহাঙ্গীর আলম, মুজিবুর রহমান, আহমদ নুর আলকাদেরী, মুহাম্মদ মোরশেদ আলম মুন্সী প্রমুখ। আনোয়ারা প্রতিনিধি