আনোয়ারায় জাটকা ধরা বন্ধে চাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা ধরা বন্ধ রাখতে আনোয়ারার ১ হাজার ১০০ জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। গত রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়। আগামী জুন মাস পর্যন্ত এই সহায়তা দেওয়া হবে।
এ উপলক্ষে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি দুলাল দাশ ও সাধারণ সম্পাদক কৃষ্ণ দাশ।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের চলমান জাটকা রক্ষা কর্মসূচিকে জোরদার করার জন্য সরকার উপজেলার জেলেদের ৪০ কেজি করে চাল বিতরণ করছে।
এ বছর উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরে ৭৩৫ জন ও জুঁইদনণ্ডীর ৮৫ জন জেলে চাল পাচ্ছেন।
তা ছাড়া বৈরাগের ২৫ জন, বারশতের ৩৫ জন, বটতলীর ২০ জন, বরুমচড়ার ৮০ জন, বারখাইনের ২০ জন, চাতরীর ২০ জন, পরৈকোড়ার ৪৫ জন ও হাইলধরের ৩৫ জন জেলেকে চাল দেওয়া হচ্ছে।