আনোয়ারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মো. সেলিম উদ্দিন প্রমুখ। সভার আগে উপজেলা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়।