আনোয়ারায় প্রস্তাবিত বেসরকারি মেডিকেল নিয়ে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় বেসরকারি উদ্যোগে মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার ব্যাপারে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বন্দর গ্রামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন লিয়াকত আলী চৌধুরী। আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাংবাদিক ইসকান্দার আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন, শ্রমিক নেতা নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা এম এ কাইয়ুম শাহ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এতে উপস্থিত ছিলেন। —আনোয়ারা প্রতিনিধি