আনোয়ারায় মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষে আনোয়ারায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ১৩ ফেব্রুয়ারি সকালে তাঁদের হাতে এসব কার্ড তুলে দেওয়া হয়। এর আগে মুক্তিযোদ্ধাদের রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
কার্ড বিতরণ উপলক্ষে এক সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা জামাল, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, মুক্তিযোদ্ধা সুনীল কান্তি আইচ, মোখলেসুর রহমান, মোহাম্মদ আহসানুল আবেদীন, শেখ মুজিবুর রহমান, শাহনাজ আহমেদ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল মল্লিক তাঁর বক্তব্যে বলেন, সারা দেশের মুক্তিযোদ্ধারা যেন চিকিৎসাসেবা পান সে লক্ষ্যে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে সেবা কার্যক্রম শুরু হচ্ছে। তারই ধারাবাহিকতায় আনোয়ারায় এ কার্যক্রম শুরু হলো।—আনোয়ারা প্রতিনিধি