আনোয়ারায় শিক্ষক আবদুল মোতালেবের মৃত্যুবার্ষিকী পালন
আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় ও পশ্চিম পটিয়া দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবদুল মোতালেবের ৩০তম মৃত্যুবার্ষিকী ১৯ ডিসেম্বর পালিত হয়েছে। এ উপলক্ষে আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামের মাস্টার মো. আবদুল মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন চৌধুরী, মহাসচিব রাশেদুল করিম চৌধুরী, প্রাক্তন মহাসচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, দিদারুল ইসলাম, মরহুমের সন্তান মুহাম্মদ মোতাহেরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এস এম মহিউদ্দীন, যুগ্ম মহাসচিব শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দীন, অর্থ সম্পাদক মহিউদ্দিন, দপ্তর ও প্রচার সম্পাদক সালাউদ্দিন, ক্রীড়া সম্পাদক রাজীব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক রিয়াদ উদ্দিন প্রমুখ।