আনোয়ারায় সাংবাদিক আহছানুল হুদার স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহছানুল হুদার স্মরণসভা গত সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্রিয়েটিভ ট্রাস্ট আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আনোয়ারুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল
হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী।
বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, দৈনিক সমকাল-এর উপমহাব্যবস্থাপক সুজিত কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুদ্দিন আহমদ চৌধুরী, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, এম এ কাইয়ুম শাহ, শাহাদত হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন, অসীম কুমার দেব, জানে আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রিয়েটিভ ট্রাস্টের কো-চেয়ারম্যান এম নুরুল ইসলাম।
স্মরণসভায় বক্তারা আনোয়ারা সদরের একটি সড়ক আহছানুল হুদার নামে করার দাবি জানান। —আনোয়ারা প্রতিনিধি