আনোয়ারায় শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে জনতা ব্যাংক ফিরিঙ্গি বাজার শাখা। ওই শাখার কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে হিসাব খোলার ব্যাপারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছেন। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব সৃষ্টির জন্য এ উদ্যোগ নিয়েছে সরকার। শুধু ১০০ টাকা দিয়ে শিক্ষার্থীরা হিসাব খুলতে পারবে।
ব্যাংক কর্মকর্তারা জানান, ইতিমধ্যে আনোয়ারা উপজেলার মাহাতা পাঠনীকোটা উচ্চবিদ্যালয়, চাতরী উচ্চবিদ্যালয়, জেকেএস উচ্চবিদ্যালয়, হাজীগাঁও শোলকাটা এসজে নিজাম উচ্চবিদ্যালয়, ঝি-বা-শি উচ্চবিদ্যালয়, পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী উচ্চবিদ্যালয়, ভত্তিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চবিদ্যালয়, আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় ও বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা করা হয়েছে। পর্যায়ক্রমে সব কটি বিদ্যালয় ও মাদ্রাসায় এ কর্মসূচি সম্পর্কে অবহিত করা হবে।—আনোয়ারা প্রতিনিধি