আনোয়ারার বখতেয়ার সড়কের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার বখতেয়ার সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে l প্রথম আলো
আনোয়ারার বখতেয়ার সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে l প্রথম আলো

আনোয়ারা উপজেলার বখতেয়ার সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। 
বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের এই দশা হয়েছে। বর্তমানে ওই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে তিনটি ইউনিয়নের বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছে।
বারশত ইউনিয়নের বাসিন্দা এইচ এম ফজল আহমদ (৪৭) বলেন, একটু বৃষ্টি হলেই বখতেয়ার সড়কে পানি জমে যায়। ওই সময় কাদা মাড়িয়ে গাড়ি চলা তো দূরের কথা, হাঁটাও কষ্টকর হয়ে ওঠে। সড়কজুড়ে প্রচুর খানাখন্দ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, বখতেয়ার সড়ক দিয়ে উপজেলার রায়পুর, বারশত ও বটতলী ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করে। কবিরের দোকান থেকে রায়পুরের ফকিরহাট পর্যন্ত ওই সড়কের বিভিন্ন অংশ বর্তমানে বড় বড় খানাখন্দে ভরে ওঠায় পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আনোয়ারা উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্র জানায়, নাজুক দশার কারণে সম্প্রতি উপজেলার ১০টি সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। এগুলোর মধ্যে বখতিয়ার সড়কও আছে। তবে এখনো বরাদ্দ না পাওয়ায় সংস্কার হয়নি। এ কারণে এলাকার লোকজনের সহজ যাতায়াত বিঘ্নিত হচ্ছে। বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান চৌধুরী প্রথম আলোকে জানান, এটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় দ্রুত সংস্কার করা দরকার।
আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান প্রথম আলোকে বলেন, আনোয়ারার বিভিন্ন স্থানের ১০টি সড়কের মেরামতের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। তার মধ্যে বখতেয়ার সড়কও আছে। এখন অনুমোদন পেলেই বলা যাবে কখন মেরামত হবে।