আনোয়ারার বরুমচড়ায় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বরুমচড়ায় এস এম চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট গত শুক্রবার থেকে শুরু হয়েছে। স্থানীয় এস এম চৌধুরী উন্নয়ন সংঘ এই টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইউনুছ চৌধুরী। টুর্নামেন্ট উদ্বোধন করেন সমাজসেবক কমরুদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন ও মমতাজুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমান, সহসভাপতি আবদুল বারী চৌধুরী, শফিক আহমদ চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় পটিয়ার লাখেরা ভাইব্রেশন স্থানীয় লাল মোহাম্মদ একাদশকে ৩ উইকেটে পরাজিত করে। টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করছে।