আনোয়ারার বৈরাগে উপনির্বাচন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার বৈরাগ ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ডের উপনির্বাচন আজ অনুষ্ঠিত হবে। ওই ওয়ার্ডের সদস্য মরিয়ম বেগম ওরফে বদনী উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।
আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বৈরাগের শূন্য ঘোষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটাররা এতে ভোট দেবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুর বাহার (পদ্মফুল), ফারজেনা আহমেদ (টেলিভিশন) ও শাহজানি বেগম (কলস)। ওই ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা আট হাজার ৯৫৮ জন।
আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি নির্বাচন শান্তিপূর্ণ হবে।’