আনোয়ারার বৈরাগে উপনির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) শূন্য ঘোষিত ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের উপনির্বাচন গত রোববার সম্পন্ন হয়েছে। এতে শাহজানি বেগম (কলস) সদস্য নির্বাচিত হয়েছেন। 
নির্বাচনে শাহজানি বেগম (কলস) পেয়েছেন ৮৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা আহমেদ (টেলিভিশন) পেয়েছেন ৫১২ ভোট।
আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, গত ২৩ মার্চ ওই ওয়ার্ডের নারী সদস্য মরিয়ম বেগম ওরফে বদনী আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে পদটি শূন্য হয়।