আনোয়ারা আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
আনোয়ারায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ ডিসেম্বর সকালে অভিবাসী অধিকার রক্ষা কমিটির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা রামরু, সংশপ্তক ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আনোয়ারা উচ্চবিদ্যালয় থেকে বের হয়ে শোভাযাত্রাটি আব্দুল জলিল স্মৃতি মিলনায়তন্রেএসে শেষ হয়। পরে সংশপ্তকের প্রধান নির্বাহী সৌরভ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ ছৈয়দ, উপজেলা কৃষি কর্মকর্তা্রএকরাম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আউয়াল ও মৎস্য কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিবাসী অধিকার কর্মসূচির কর্মসূচি কর্মকর্তা অরূপ রতন ভৌমিক।
এতে বক্তারা সঠিক উপায়ে বিদেশ গমন এবং বিদেশ থেকে বৈধ উপায়ে টাকা পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। —আনোয়ারা প্রতিনিধি