আনোয়ারা উপকূলীয় এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জোট সরকারের আমলে নদীভাঙন ও উপকূলীয়দের রক্ষার নামে অর্থের নয়ছয় হয়েছে। আর মহাজোট সরকার তাঁদের রক্ষায় নানা কর্মসূচি হাতে নিচ্ছে।’ পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুল আলম তালুকদার ৪ ফেব্রুয়ারি আনোয়ারার উপকূলীয় ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন।প্রতিমন্ত্রী ওইদিন উপজেলার রায়পুর, জুঁইদণ্ডী ও হাইলধর এলাকা পরিদর্শন করেন। এ সময়ে তিনি আরও বলেন, আনোয়ারাকে রক্ষায় সরকার সব ধরনের কাজ করে যাবে। জোট সরকারের মতো আর কোনো অনিয়ম হবে না। তাঁর সঙ্গে ছিলেন সংসদ সদস্য আখতারুজ্জমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুল মান্নান, নির্বাহী প্রকৌশলী আমানউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) এ এস এম মুনিরউদ্দিন চৌধুরী প্রমুখ।