আনোয়ারা উপজেলায় বিশ্বমাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বৈরাগ, বারশত, বটতলী, আমানুল্লাহপাড়া, জুঁইদণ্ডী, কান্তিরহাটসহ বিভিন্ন ইউনিয়নে ট্রেনিং অ্যান্ড অ্যাসিসটেন্স ফর হেলথ অ্যান্ড নিউট্রিশন (তান) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বমাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়। সংস্থার কান্তিরহাট কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারপার্সন রুখসানা হায়দার।

অনুষ্ঠানে বক্তারা শিশুকে বুকের দুধ পান করানোর গুরুত্ব তুলে ধরেন। বক্তরা ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন। সভায় আরও বক্তব্য দেন, তান ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সাফকাত হায়দার, মানবাধিকার সংগঠক সাইফুল আলম খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মসূচি কর্মকর্তা মো. রেজাউল করিম ও মাঠ ব্যবস্থাপক রত্না গোমেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী মো. সরোয়ার খান। বিজ্ঞপ্তি।