আনোয়ারা কলেজে ফুটবল টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের উদ্যোগে আখতারুজ্জমান চৌধুরী বাবু স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। গত ২৭ জুন শনিবার কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ২-১ গোলে ভাষা শহীদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা এইচ এম নজরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি এয়াছিন হিরু।
মাসব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। ফাইনাল খেলা পরিচালনা করেন এনামুল হক।