আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই, তাই বর্তমান সরকার শিক্ষার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিচ্ছে।’ তিনি সমপ্রতি আনোয়ারা সদরের আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি আফরোজা জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজী ও শিল্পপতি বাবুল ঘোষ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস।