আনোয়ারা মাতালেন 'হেডমাস্টার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেডমাস্টারে তোঁয়ারে তোয়ায়’ গানের শিল্পী সিরাজুল ইসলাম আসবেন আর গান করবেন এ খবর চাউর হতেই আশপাশ থেকে হাজারো দর্শক-শ্রোতা ভিড় করেন অনুষ্ঠানস্থলে। শিল্পী এসেই মাত করলেন অনুষ্ঠান আর জয় করলেন দর্শক-হূদয়। গত রোববার রাতে আনোয়ারা উপজেলার বিলপুর গ্রামে কালীবাড়ি মন্দির মাঠে গান করেন সিরাজ। শ্যামাপূজা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা।
রাত ঠিক ১২টার সময় শুরু হয় গানের অনুষ্ঠান। কয়েকজন শিল্পীর গানের পর রাত দুটার সময় সিরাজ যখন মঞ্চে ওঠেন তখন উপস্থিত হাজার দুয়েক দর্শক করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। আর মঞ্চে উঠেই সিরাজ নিজের সুর করা গান ‘মা কালী জগৎ মাতা/সন্তানের ছায়া দাতা’ শিরোনামে গান পরিবেশন করে দর্শকের মন জয় করেন।
শ্যামাসংগীতের আবহে করা গানগুলো শুনে দর্শকেরা উচ্ছ্বসিত হন। এরপর তিনি একে একে ‘কি জবানা আইলো দুনিয়ায়’, ‘হেডমাস্টারে তোঁয়ারে তোয়ায়’, ‘চেয়ারম্যানসাব, পিরিত গইত্যে বেয়াগ্গুনে চায়/মজা পাইয়ুনি’ ইত্যাদি গান করেন।
সিরাজের গান ঘণ্টাব্যাপী বিভোর হয়ে শোনেন দর্শক- শ্রোতারা। পরে রাত সাড়ে তিনটায় আবারও মঞ্চে এসে তিনি ‘তুই ক্যান পুরুষ’, ‘অ ভাইনা ভাইনারে’ গেয়ে শোনান। শেষে ‘শিল্পী নিহা সিকদারকে নিয়ে একটি দ্বৈত গান করেন। অনুষ্ঠানে আরও গান করেন মিলন আচার্য, নিহা সিকদার, রুম্পা খান ও নিলিমা বিশ্বাস।