আনোয়ারা সমিতি ঢাকার কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা সমিতি-ঢাকার বার্ষিক সাধারণ সভা ৮ এপ্রিল তোপখানা সড়কের চট্টগ্রাম সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ টি এম জাফর উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় অগ্রণী ব্যাংকের পরিচালক শাহজাদা মহিউদ্দীনকে সভাপতি ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মো. আলমগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়। অন্য সদস্যরা হলেন অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালক আখতারুল ইসলাম, বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি মো. সোলায়মান, বেক্সিমকো লিমিটেডের পরিচালক আফসার উদ্দিন আহমদ, অজিত চন্দ্র আইচ, চন্দন কুমার দে, শওকত রশীদ চৌধুরী, মো. নাছির, খোকন কুমার শীল, মফিজুর রহমান, শহীদুল ইসলাম, মো. শরীফ, রঘুপতি সেন, কাজী নুরুল আবছার প্রমুখ।