আনোয়ারায় আখতারুজ্জামান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টে বখতিয়ারপাড়া চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৯ মে বিকেলে কেইপিজেডসংলগ্ন গুয়াপঞ্চক মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বখতিয়ারপাড়া ফুটবল একাদশ উত্তর বন্দর চারপীর আউলিয়া ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নোয়াব আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ শাহাদাত হোসেন চৌধুরী, আওয়ামী লীগের নেতা ইসলাম আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, বড় উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মো. হাসানুর রশীদ। গত ১১ এপ্রিল শুরু হওয়া টুর্নামেন্টে ১৮টি দল অংশ নেয়।