আনোয়ারায় ইসলামিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভা গত শনিবার সন্ধ্যায় উপজেলার বন্দর সেন্টার এলাকায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের আনোয়ারার সভাপতি স. ম. শওকত আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম আবু নাছের তালুকদার। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম রেজভী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম মুজিবুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স. ম. শহীদুল হক ফারুকী।—