আনোয়ারায় এর্শাদ আলী সরকারের মেলা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার শতবর্ষী এর্শাদ আলী সরকারের মেলা আজ বৃহস্পতিবার। প্রতি বছর বৈশাখ মাসের ৪ তারিখ উপজেলার বারখাইনের এর্শাদ আলী উচ্চবিদ্যালয়ের মাঠে এ মেলা বসে। মেলায় ষাঁড়ের লড়াই, বলীখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলাকে ঘিরে ঘরে ঘরে চলে সপ্তাহব্যাপী উৎসব।
মেলার আয়োজক সূত্র জানায়, আনোয়ারার এক সময়ের জমিদার এর্শাদ আলী সরকার ১৮৮৮ সালে আনোয়ারা ও পাশের উপজেলার মানুষের বিনোদনের জন্য বাংলা সনের বৈশাখের ৪ তারিখ এ মেলার আয়োজন করেন। শুধু তাই নয়, এ মেলা যাতে বছরের পর বছর চালু থাকে সে জন্য অর্থসংস্থানের ব্যবস্থা করে গেছেন। বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী বলেন, ‘এর্শাদ আলী সরকারের মেলা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এটি আমাদের প্রাণের উৎসব।’