আনোয়ারায় ওডেবের সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারীর অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন করা উচিত। এতে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে। বেসরকারি সংস্থা অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (ওডেব) এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
১৯ ডিসেম্বর কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকারের কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ’ শিরোনামের একটি প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। প্রকল্পের চতুর্থ বছরের কার্যক্রম তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী লাবণ্য মুৎসুদ্দী। উপস্থিত ছিলেন ওডেবের প্রধান নির্বাহী শ্যামলী মজুমদার, আঞ্চলিক ব্যবস্থাপক মো. মাহমুদুল হক, উপজেলা এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদার, ডিয়াকোনিয়ার প্রতিনিধি ইমতিয়াজ হোসেন, ওডেবের কর্মী আঁখি আক্তার।