আনোয়ারায় কম্পিউটার সাক্ষরতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আনোয়ারায় কম্পিউটার সাক্ষরতা অভিযান শেষ হয়েছে। গত ২৫ মার্চ উপজেলা সদরের আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ে ব্র্যাক আনোয়ারা গণকেন্দ্রের উদ্যোগে এ অভিযানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক পেইস কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আশুতোষ চক্রবর্তী, ঝি-বা-শি (ঝিউরি-বারখাইন-শিলাইগড়া) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ খান চৌধুরী, সিংহরা রামকানাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকৃতি রঞ্জন চক্রবর্তী, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (ছাত্রবন্ধু) রেহান উদ্দিন মাঝি, জেলা ব্যবস্থাপক (পেইস) মুহাম্মদ শাহীনুজ্জমান, মুহাম্মদ ফজলুল হক, আবদুল মজিদ, আবদুল আউয়াল ও রোনাল চাকমা প্রমুখ। আনোয়ারা প্রতিনিধি