আনোয়ারায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন আমাদের ক্লাব। এ উপলক্ষে ৬ ফেব্রুয়ারি উপজেলার বরুমচড়ার ৯ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান। উদ্বোধক ছিলেন চিকিৎসক লক্ষ্মীপদ দাশ। প্রধান আলোচক ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন। বক্তব্য দেন আবদুল হালিম চৌধুরী, মুরাদ মোহাম্মদ আলী হাছান, লোকমান উদ্দিন, তৌহিদুল ইসলাম প্রমুখ।