আনোয়ারায় কৃষকদের মধ্যে কৃষিসামগ্রী বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় কৃষকদের মাঝে বীজ, সারসহ বিভিন্ন কৃষিসামগ্রী প্রণোদনা হিসেবে বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে গত সোমবার সকালে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ। সভা উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বরুমচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, হাইলধর ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন ও বারশত ইউপির চেয়ারম্যান এম এ কাইয়ম শাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন। আলোচনা শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ফেলন, মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হয়।