আনোয়ারায় গণমাধ্যম, জেন্ডার ও স্থানীয় সরকার বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় গণমাধ্যম, জেন্ডার ও স্থানীয় সরকারবিষয়ক কর্মশালা ৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ওডেব ও বারসিক যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য দেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ, পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী ও ওডেবের প্রকল্প ব্যবস্থাপক লাবণ্য মুৎসুদ্দী। কর্মশালা পরিচালনা করেন বারসিকের প্রকল্প সমন্বয়কারী পাভেল পার্থ।
কর্মশালায় বলা হয়, স্থানীয় সরকার ব্যবস্থায় জেন্ডার বৈষম্য নিরসনে গণমাধ্যম ব্যাপক ভূমিকা পালন করে। তাই এ ব্যাপারে সচেতনতা বাড়ানো দরকার। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।
এতে আনোয়ারায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। —আনোয়ারা প্রতিনিধি