আনোয়ারায় গোলামুর রহমান মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় গোলামুর রহমান মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর উপজেলার ঝিবাশি (ঝিওরী-বারখাইন-শিলাইগড়া) উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াত গোলামুর রহমানের ছেলে গোলাম মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন আইয়ুবুর রহমান, কবির আহমদ আজাদ, নুরুল ইসলাম, নুরুল হক, আবদুল গণী ও সাহারা বেগম। বক্তব্য দেন মদন চন্দ্র ভট্টাচার্য, পূরবী চক্রবর্তী, বাদল কান্তি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সুধীর রঞ্জন নাথ ও রূপক শীল।অনুষ্ঠানে প্রধান অতিথি মাধ্যমিকে জিপিএ-৫, জুনিয়র বৃত্তি, প্রাথমিক মেধাবৃত্তি ও ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কারের অর্থ তুলে দেন।