আনোয়ারায় চিকিৎসা শিবির ও দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় গত ২৭ ডিসেম্বর বরুমচড়া এলাকায় বিনা মূল্যে চিকিৎসাশিবির আয়োজন করে সামাজিক সংগঠন রিলেশন। একই দিন সংগঠনের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

চিকিৎসাশিবিরে দুই শতাধিক গরিব রোগী দেখেন অধ্যাপক এম এ হাছান চৌধুরী ও কামরুন নাহার। এ সময় ব্যবস্থাপত্রের সঙ্গে বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন এমদাদুল ইসলাম, দেলোয়ারুল ইসলাম, এম এ মনসুর, এম এ মতিন চৌধুরী, শাহাদাতুল ইসলাম, শওকতুল ইসলাম, জহির উদ্দিন, বোরহান উদ্দিন, আবদুল হান্নান, আবদুল আজিম, আবদুল মালেক, আবদুল মাবুদ, আরাফাত উদ্দিন প্রমুখ।