আনোয়ারায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন আহমেদ সম্প্রতি আনোয়ারার উপকূলীয় খোর্দ গহিরা, রায়পুর, সরেঙ্গার দুর্গত এলাকা পরিদর্শন করেন। ৭-৯ অক্টোবর সাগরের নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাসে এ এলাকার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। দুর্গত এলাকা পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কারের জন্য সরকারের প্রতি দাবি জানান। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থ বিতরণ করেন। বিজ্ঞপ্তি।