আনোয়ারায় জাতীয় যুব দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় যুব দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সম্প্রতি উপজেলা সদরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখ ফরিদ আহমদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী। বক্তব্য দেন আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোহাম্মদ জামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান, প্রশিক্ষিত যুবক ইমতিয়াজ উদ্দিন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন কার্যালয়ের তদারকি কর্মকর্তা মাহবুবুর রহমান।