আনোয়ারায় তথ্যপ্রযুক্তি সেন্টার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় তথ্যপ্রযুক্তি সেন্টারের উদ্বোধন হয়েছে ৬ ফেব্রুয়ারি। উবানতো রুরাল আইসিটি সেন্টারের উদ্যোগে চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা (সিইউএফএল) সংলগ্ন এলাকায় এ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আখতারুজ্জমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এমএ হান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক, চট্টগ্রাম ইউরিয়া সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম খান প্রমুখ।